শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে এক স্কুল শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩টি বাসের অন্তত ৩৫ জন যাত্রী। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার দয়পুর এলাকায় থানার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর গ্রামের আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান (৪৮), চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারইয়াডালা গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২) ও আরেক হেলপারসহ ৩জন।

সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার জানান, বিকাল সোয়া ৪টার দিকে মহাসড়কের ওই এলাকা দিয়ে ঢাকা অভিমুখে হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের ৩টি বাস যাচ্ছিল। এ সময় কুমিল্লা শহর থেকে একটি বালু পরিবহনকারী ড্রাম ট্রাক মহাসড়কের ওই স্থান অতিক্রম করে উপজেলা পরিষদ সড়কের দিকে যাওয়ার পথে প্রথমে হানিফ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই বাসের পিছু থাকা অপর ২টি বাসও দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা কবলিত ৩টি বাস-ই মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে বাসের যাত্রী চট্টগ্রাম থেকে আসা শিক্ষক সাজেদুর রহমান, বাসের হেলপার রহিম উদ্দিন মানিক এবং হাসপাতালে নেওয়ার পর আরেকটি বাসের হেলপার মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর ফোরলেন মহাসড়কের ঢাকাগামী অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765