রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কুমিল্লায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে’ তিন জন নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন। তারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর এলাকার মৃত আবুল হাশেমের পুত্র অলী মিয়া (৪২), দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকার জয়নাল আবেদীনের পুত্র বাবুল (৩৮) ও ব্রাহ্মনপাড়া উপজেলার গোপাল নগর এলাকার তাজুল ইসলামের পুত্র এরশাদ (২৬)।

সোমবার ভোররাতে বুড়িচং উপজেলার কুমাল্লায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় এই তিনজন নিহত হয় ।

জানা যায়, রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিলে বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও বুড়িচং থানা পুলিশ যৌথভাবে বিষয়টি মোকাবেলার প্রস্তুতি নেয়। এসময় পুলিশকে লক্ষ করে ডাকাতদল গুলি ছুড়ে। ওই সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিনজনকে পরে থাকতে দেখলে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাদের মৃত ঘোষনা করে। নিহতরা বিভিন্ন থানার বাসিন্দা।

বিষয়টি সম্পর্কে বুড়িচংথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে সকালে প্রেস ব্রিফিং হবে সেখানে বিস্তারিত জানা যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765