শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ ভাই

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে কভার্ডভ্যানের চাপায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর পরশুরাম উপজেলার অলেক মাস্টার বাড়ির মৃত তোফায়েল আহমেদ এর ছেলে আবদুল মালেক (৬০) ও সালেহ আহমেদ (৭০)। তারা দুজন আপন ভাই।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ফেনী অভিমুখি একটি মাইক্রোবাসকে চাপা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসের চালকসহ ২ জন নিহত হয়। এসময় আহত হয় আরও ৩ জন। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুল ইসলাম সমকালকে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে এবং আহতদেরকে উন্নত চিকৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765