শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কাশ্মীর পরিস্থিতি নিয়ে আবারও সৌদি যুবরাজকে ইমরানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

কাশ্মীর ইস্যুতে আবারও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা বাতিলের পর সৌদি আরবে এটা ইমরান খানের দ্বিতীয় ফোনকল।

সোমবার রাতে ফোনে সৌদি যুবরাজকে ভারত ‘দখলীকৃত কাশ্মীরের’ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ইমরান খান।
ফোনে সৌদি যুবরাজকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আস্থায় আনার চেষ্টা করেন এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এদিেকে সৌদি যুবরাজের সঙ্গে ফোনে কথা বলার আগে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। ভারতের প্রধানমন্ত্রী কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করে ঐতিহাসিক ভুল করেছেন বলে তিনি মন্তব্য করেন।

তার ভাষায়, এখন এটা হলো কাশ্মীরি জনগণের সামনে ঐতিহাসিক সময়। ভারতের কাছ থেকে বহু দশকের স্বাধীনতার স্বপ্ন অর্জনের সময় এটা তাদের।

ইমরান খান বলেন, তিনি কাশ্মীরিদের একজন দূত হয়ে কাজ করবেন। প্রতিটি ফোরামে তুলে ধরবেন কাশ্মীর ইস্যু। প্রতি সপ্তাহে কিছু সময় বের করে কাশ্মীরিদের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি পাকিস্তানিদের প্রতি।

এদিকে গত ৫ আগস্ট কাশ্মীরের উপর থেকে বিশেষ মর্যাদা সম্পর্কিত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত। এরপর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে কাশ্মীর জুড়ে। বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গ্রেফতারের ঘটনা ঘটছে।

যদিও ভারতের কেন্দ্রীয় সরকারসহ কাশ্মীরের স্থানীয় প্রশাসনও বলছে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানালেন, উপত্যকার বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত অন্তত ৪ হাজার ১০০ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও এ পর্যন্ত ৬০৮ জনের বিরুদ্ধে বিতর্কিত জনসুরক্ষা আইনে মামলা দেওয়া হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765