বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কাশ্মীর ও লাদাখ ইস্যুতে ভারতকে সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ভারতশাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের এক দিন পরও ওই এলাকা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। রবিবার সন্ধ্যায় বিচ্ছিন্ন করে দেওয়া টেলিফোন, মোবাইল ও ইন্টারনেটের সংযোগ ঠিক করা হয়নি। ভারতীয় গণমাধ্যমের খবর, থমথমে পরিস্থিতি বিরাজ করা কাশ্মীরের রাস্তায় হাজার হাজার সেনা টহল দিচ্ছে।

এদিকে, কাশ্মীর ও লাদাখের ব্যাপারে ভারতকে হুশিয়ারি দিয়েছে চীন। অধিকৃত কাশ্মীর প্রশ্নে নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তকে একতরফা ব্যবস্থা অভিহিত করে এর নিন্দা জানিয়েছে বেইজিং। সেই সঙ্গে লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে পুনর্গঠনের সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে একে দ্বিখণ্ডিত করার একদিন পর মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুঁশিয়ারি দেয়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘সীমান্ত ইস্যুতে কথা বলা ও কর্মকাণ্ড ঠিক করার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানাই আমরা। দু’পক্ষের মধ্যে এ সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল তা মেনে চলার জন্য এবং সীমান্ত ইস্যুগুলো আরও জটিল করে তুলবে এমন পদক্ষেপ থেকে বিরত থাকারও আহ্বান জানাচ্ছি। বিরোধপূর্ণ এলাকা লাদাখের নিয়ন্ত্রণ বেইজিংয়ের হাতে হলেও ভারত বরাবরই একে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765