শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




কাশ্মীর ইস্যু নিয়ে জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

কাশ্মীর ইস্যু নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে তার এ ভাষণ দেয়ার কথা। এ খবর দিয়েছে অনলাইন ডন।

প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার তথ্য টুইটারে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান।
তিনি শনিবার বলেছেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ইমরান খান। তার আগে তিনি এ ইস্যুতে জনমত তৈরি করবেন। আর পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ধারাবাহিক ইভেন্ট আয়োজন করবে। এরই অংশ হিসেবে ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এক সপ্তাহের মধ্যে পালিত হবে জাতীয় সংহতি দিবস। এর মধ্য দিয়ে কাশ্মীর ইস্যুতে একতা, সম্প্রীতি ও কাশ্মীরের মালিকানার বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হবে।

এদিকে আজই ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হওয়ার কথা।

বার্তা সংস্থা এএফপির মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে কাশ্মীরের ওপর থেকে ব্লাকআউট প্রত্যাহারের জন্য চাপ দিতে পারেন এবং সর্বোচ্চ পর্যায়ে সংযম দেখাতে বলতে পারেন। যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এনডিটিভি বলেছে, নরেন্দ্র মোদি কাশ্মীর ইস্যুতে কিভাবে আঞ্চলিক উত্তেজনা প্রশমন করবেন সে বিষয়ে জানতে চাইবেন ট্রাম্প।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765