বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কাশ্মীর ইস্যুতে লন্ডনে ভারতীয় হাই কমিশনে ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

ভারত অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে তারা হাই কমিশন ভবন লক্ষ্য করে ডিম, টমেটো, জুতা, বোতল ও পাথর নিক্ষেপ করেন। এতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টুইটারে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ৩ সেপ্টেম্বর ফের লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর ডাকে আয়োজিত এ কর্মসূচিতে সমর্থন দেয় যুক্তরাজ্যের সবকটি পাকিস্তানি ও কাশ্মীরী সংগঠন।

এর আগে গত ১৫ আগস্ট লন্ডনে ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ করেন প্রায় ১৫ হাজার মানুষ।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওইদিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মীর।

সেখানে মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। গৃহবন্দি করে রাখা হয়েছে সেখানকার রাজনৈতিক নেতাদের।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765