বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কাশ্মীরে চিঠি পাঠানোর উপরও নিষেধাজ্ঞা!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী

কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে মোদি সরকার। এর ফলে জম্মু ও কাশ্মীরে কোনো চিঠিও পাঠানো যাবে না। শুধু চিঠি নয়, নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের পার্সেল নিয়েও।

সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই জম্মু-কাশ্মীরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে। ডাক বিভাগ জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
পূর্ব ভারতের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানিয়েছেন, এ বিষয়টি অভ্যন্তরীণ। তাই তিনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন না।

নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়ে ফেলার আগেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে এবং সেখানে জম্মু ও কাশ্মীরকে রাজ্য বলেই উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জম্মু ও কাশ্মীরে কোনো কিছু পাঠানো যাবে না। এর মধ্যে চিঠি যেমন রয়েছে, তেমনই সব ধরনের পার্সেলও রয়েছে। বেসরকারি ক্যুরিয়ার সার্ভিসও আপাতত জম্মু ও কাশ্মীরে তাদের পরিষেবা বন্ধ রেখেছে বলে ডাক বিভাগ সূত্র জানিয়েছে।

এই নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পথেও হয়তো ইতোমধ্যেই অনেক চিঠি পাঠানো হয়ে থাকতে পারে। হয়তো দু’দিন আগেই কোনও চিঠি বা পার্সেল পাঠানো হয়েছে। সেগুলো সেভাবেই আটকা থাকবে। এ ধরনের সব চিঠি ও পার্সেল কাশ্মীরে না পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ভারতের সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দেন, সংবিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করা হবে। এ হিসেবে ভারতের কেন্দ্রীয় শাসনের আওতায় চলে আসবে জম্মু ও কাশ্মীর।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765