বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কারাগারে মানসিক চাপে আছেন মিন্নি

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

‘মিন্নি তেমন কোনো গুরুতর অসুস্থ নন, একটু শারীরিক ব্যাথা বেদনা থাকতে পারে। এত বড় একটা ঘটনা ঘটে গেল তাই মানসিকভাবে একটু চাপে আছেন। ভয়ের কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। তিনি ভালো আছেন।’

আজ শুক্রবার সকালে জেল হাজতে মিন্নির চিকিৎসায় যাওয়া বরগুনা সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এসব কথা বলেন।

মিন্নিকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. হাবিবুর রহমান বলেন, ‘না তেমন কোনো কিছু দেখা যায়নি। তাছাড়া মিন্নিও তেমন কিছু বলেননি। তবে তাঁর একটু ঘুম কম হচ্ছে। সকালে যেহেতু জেলাখানার কিছু নিয়মকানুন আছে, সেহেতু সকালবেলা তিনি ঘুমাতে পারেন না। আমরা কারা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি তিনি যতটুকু বিশ্রাম নিতে চান তা যেন নিতে পারেন। জেল কর্তৃপক্ষও সেটা দেখবেন বলে জানিয়েছেন।’

ডা. হাবিবুর রহমান আরো বলেন, ‘আমাদের সঙ্গে নারী চিকিৎসকও ছিলেন। মিন্নির পরিবারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। মিন্নিকে বাইরের উন্নত চিকিৎসা দেওয়ার দাবি মিন্নির পরিবারের- এ প্রসঙ্গে ডা. হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে তেমনটি মনে হয়নি।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765