বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কানাডায় বাংলাদেশি পরিবারের ৪ জনের লাশ উদ্ধার, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

কানাডায় একই পরিবারের চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ওই পরিবারের একমাত্র ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইউএনবি জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর টরন্টোর মারখাম এলাকার একটি বাড়ি থেকে এই চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ।

গত রোববার স্থানীয় সময় রাতে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার শিকার চার ব্যক্তি হলেন মোহাম্মদ মুনির, তার স্ত্রী মুক্তা জামান, মেয়ে মিকা ও মুনিরের শাশুড়ি। শাশুড়ির নাম জানা যায়নি। তারা সবাই টাঙ্গাইল জেলার অধিবাসী।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিনহাজ জামান নামে ২৩ বছর বয়সী পরিবারটির অন্য এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিহত মুনির-জামান দম্পতির একমাত্র ছেলে বলে জানা গেছে।

সোমবার মিনহাজকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, আটককৃত মিনহাজ মানসিকভাবে অসুস্থ। মাদকাসক্ত হয়ে ছেলেটি এই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765