বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




কাউন্সিলর রাজীব ফের ৪ দিনের রিমান্ডে

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

অস্ত্র আইনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগের বহিষ্কৃত নেতা তারেকুজ্জামান রাজীবের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই প্রণয় কুমার প্রামাণিক অস্ত্র আইনের মামলায় রাজীবের আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, রাজীব রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, রাজীব মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র-গুলি এবং মাদকের ব্যবসাসহ চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্বের মাধ্যমে অপরাধ জগতের ‘সুলতান’ হিসেবে আভির্ভূত হয়। মামলাটির প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য আসামির গ্রেফতারের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

৪ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আসামি রাজীবকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ২১ অক্টোবর অস্ত্র ও মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, সন্ত্রাস-ক্যাসিনোবিরোধী অভিযানে ১৯ অক্টোবর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765