বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কাঁঠালিয়ায় দুধ কলায় পালিত সাপের কামরে সাপুড়ের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

ঝালকাঠি কাঠাঁলিয়ায় দুধ কলায় পালিত সাপের কামরে সাপুড়ে রুবেল হাওলাদার (৩০) এর মৃত্যু হয়। শনিবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামে ঝুড়ি থেকে সাপ বের করার সময় সাপের কামড়ে অসুস্থ হলে রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয় স্থানীয়রা জানায়, উপজেলার তারাবুনিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে সাপুড়ে রুবেল হাওলাদার শনিবার বিকেলে তার দুধ কলা দিয়ে পালিত সাপ ঝাপি দিয়ে বের করছিলেন। এসময় একটি সাপ তাকে দংশন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে স্বজনরা তাকে পাশ্ববর্তী ছোনাউটা মোল্লাখালী এলাকার এক মহিলা ওজার কাছে নিয়ে যায়। রাত ভর ঝাড়ফুক দেওয়ার পর কোন কাজ না হওয়ায় রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্বজনরা জানায়, রুবেল আগে থেকে জানিয়েছিল তাকে সাপে কাটলে কোন ডাক্তার কিংবা ওজা দেখানোর প্রয়োজন নেই। বাড়ির মসজিদে একদিন একরাত শোয়াইয়া রাখলে এমনিতেই সে বেঁচে উঠবে। এমন ভ্রান্ত ধারনায় রবিবার নির্ধারিত সময় তাকে জানাজা দেওয়া হয়নি। এ বিষয় সাবেক ইউপি সদস্য এনামুল হক রেন্টু বলেন, ঘটনাটি মর্মান্তিক। সঠিক সময়ে চিকিৎসা করালে হয়তো সে বেচে থাকতো।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765