বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




কসবায় উদ্ধার ও প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে আমাদের রেলের যারা কাজ করেন তাদের সতর্ক করা উচিত। সেইসঙ্গে যারা রেলের চালক তাদেরও প্রশিক্ষণ প্রয়োজন।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর গভর্নর বোর্ডের ৩৪তম সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বুলবুলের মত প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারলাম। কিন্তু দুর্ভাগ্য যে, এখানে দুর্ঘটনা ঘটে গেল।

শেখ হাসিনা বলেন, ঠিক জানি না, কেন শীত মৌসুম এলেই আমাদের দেশে নয়, সারা বিশ্বেই রেলের দুর্ঘটনা ঘটতে থাকে।

রেল যোগাযোগ নিরাপদ সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রেলযোগাযোগ সবচেয়ে নিরাপদ এবং আমরাও এ ব্যাপারে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আমরা নতুন রেল সম্প্রসারণ করে যাচ্ছি। পণ্য পরিবহন, মানুষ পরিবহন, সবক্ষেত্রেই রেল নিরাপদ।

উদ্ধার তৎপরতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের রেলমন্ত্রী ওখানে চলে গেছেন। উদ্ধার ও প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে।

যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765