বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




কলাপাড়ায় কিশোরীকে ধর্ষণ; আটক ২

পটুয়াখালি প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

পটুয়াখালীয় কলাপাড়ায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌরশহরের নাচনাপাড়া এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত বখাটে জুয়েল (২০) ও তার সহযোগী মাদক কারবারি মিঠুকে (২০) গ্রেফতার করেছে।

এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ধর্ষিতার ভাষ্যমতে পুলিশ রাত ৪টার দিকে কলাপাড়া পৌরশহরের ফেরীঘাট এলাকা থেকে আসামি জুয়েল ও মিঠুকে আটক করে। এদের মধ্যে মিঠু সম্প্রতি মাদকের মামলায় জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.আবুল হোসেন জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মো.আসাদুজ্জামান জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। সেই কিশোরীকে শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765