বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




করোনা প্রতিরোধে মানুষের পাশে দাঁড়িয়েছে এন্টি ড্রাগ অ্যালায়েন্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এন্টি ড্রাগ অ্যালায়েন্স। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেছে সংগঠনটি।

সোমবার বিকেলে সাভার বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এসব মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উদয়ন স্কুলের পরিচালক মাহমুদুল হাসান তালেব ও এন্টি ড্রাগ অ্যালায়েন্সের সভাপতি মিঠুন সরকার সহ সংগঠনের নেতা-কর্মীরা। এর অাগে ফার্মগেট, গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

সংগঠনের প্রতিনিধিরা জানান, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে পথচারী, বিশেষ করে নিম্ন আয়ের লোকদের জন্য।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম জানান, দেশের বিভিন্ন এলাকায় মাস্ক ও সাবান বিতরণ করা হচ্ছে।

এন্টি ড্রাগ অ্যালায়েন্সের সভাপতি ও সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিঠুন সরকার বলেন, যাদের পক্ষে মাস্ক ও হাত ধোয়ার সাবান কেনা কষ্টকর, তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসব কাজ এন্টি ড্রাগ অ্যালায়েন্সের সদস্যদের নিজস্ব অর্থায়নেই করা হয় বলেও জানিয়েছেন তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

One thought on "করোনা প্রতিরোধে মানুষের পাশে দাঁড়িয়েছে এন্টি ড্রাগ অ্যালায়েন্স"

  1. 01648852824 says:

    Hi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765