বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




করোনা জয় করে কাজে ফিরেছেন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিভিশনের ২০ সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিভিশনের আরও ২০ পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিাবর (২১ মে) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তারা । এসময় ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম করোনা জয়ী বীরদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন ,ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, এসি রাজন কুমার সাহা ও পুলিশ লাইন্সের অন্যান্য সদস্যরা।

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত বলেন, এরা সবাই দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে গত ২১ এপ্রিল থেকে গত ১ মের মধ্যে অসুস্ততা নিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন । কভিড-১৯ পরিক্ষার পর তাদের পরিক্ষার ফলাফল পজেটিভ আসলে তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়ার পর আবার পর পর দুইবার কভিড-১৯ পরীক্ষা করা হয় এবং দুইবারই ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোমেটিক সিকিউরিটির ডিভিশনের ৬১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ২৯ জন্য সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা সুস্থতার পথে ।

উল্লেখ্য, বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকে জনগনের পাশে আছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগনকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765