শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




এসএমএস’র উত্তর না দেওয়ায় স্বামীকে তালাক!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বিভিন্ন কারণে বিশ্বজুড়ে দিন দিন বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েই চলেছে। পারিবারিক ও সামাজিক বিভিন্ন দ্বন্দ্ব ও সমস্যার কারণে একে অপরের সঙ্গে বিচ্ছেদ করে থাকে। ব্যক্তিজীবনে অশান্তির মতো নানা কারণেই মূলত ভেঙে যাচ্ছে বৈবাহিক জীবনের সম্পর্ক।

কিন্তু কিছু কিছু বিবাহ বিচ্ছেদ অবাক করে দেয় সবাইকে। আর তা হয় মূলত উদ্ভট কোনও কারণের জের ধরে।
এমনই একটি উদ্ভট কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে এক দম্পতির। ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।

জানা গেছে, তাইওয়ানের এক নারী তার স্বামীকে অনেকবার মোবাইলে মেসেজ দেন। কিন্তু স্বামী মেসেজগুলো দেখেও কোনও উত্তর দেননি।

স্বামীর মন গলাতে এক পর্যায়ে নিজে হাসপাতালে আছেন বলেও মেসেজ দেন তিনি। ওই মেসেজে স্ত্রী লেখেন, হাব্বি, আমি গাড়ি এক্সিডেন্ট করেছি, আমি এখন আইসিইউতে। আমি এখন হাসপাতালের বিছানায়।

স্বামী সেই মেসেজেরও কোন উত্তর দেননি। এদিকে মেসেজগুলোর সিন অপশন দেখাচ্ছিল ঠিকই। ব্যস! স্বামীর এত অবহেলা মানতে পারেননি ওই নারী। আর এই কারণে করেন বিবাহ বিচ্ছেদের আবেদন।

আর ওই আবেদনে সাড়া দেন দেশটির সিঞ্চু ডিসট্রিক্ট আদালতের বিচারক। ওই নারীর আবেদনকে যথাযথ মনে করে বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দেন আদালত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765