শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




এশিয়ান র‌্যাঙ্কিং আর্চারিতে রোমান সানার স্বর্ণপদক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে (৩য় পর্ব) রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ রোমান সানা।

শুক্রবার ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৭-৩ সেট পয়েন্টে চীনের ঝেনকি শিকে হারিয়ে সেরা হন ২৪ বছর বয়সী এই তরুণ আর্চার। খবর ইউএনবির

গত বছর বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

ফাইনালে ওঠার লড়াইয়ে, রাউন্ড অব সিক্সটিনে মিয়ানমারের থিহা হেট জাওকে ৬-০ সেট পয়েন্টে হারান রোমান সানা। এরপর রাউন্ড অব এইটে থাইল্যান্ডের থেপ্না দেনচাইকে ৬-০ সেট পয়েন্টে এবং কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের ইয়াং হুই ঝিকে ৭-১ সেট পয়েন্টে বিধ্বস্ত করেন তিনি।

এদিকে রিকার্ভ পুরুষ দলের ইভেন্টে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলের বাংলাদেশ আর্চার দল রৌপ্য পদক অর্জন করেছে। মধুমতী ব্যাংক লিমিটেডের স্পন্সরে দলটি ফাইনালে জিয়াংসুয়ো কি, ঝেনকি শি ও লা তার সমন্বয়ে গঠিত চীনা প্রতিপক্ষকে ৩-৫ সেট পয়েন্টে হারায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765