বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো- জিএম কাদের

নতুনবার্তা প্রতিবেদক
  • প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ভাই জিএম কাদের।

শনিবার দুপুরে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, ‘তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে ডাক্তারদের ভাষ্য অনুযায়ী- তিনি ডাক্তারদের হাত ধরে হাঁটছেন। তবে হাত ছেড়ে দিলেই তিনি পড়ে যাবেন। তিনি যতক্ষণ না পর্যন্ত একা হাঁটতে পারছেন ততক্ষণ পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন।’

তিনি বলেন, ‘ডাক্তাররা আশা করছেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আরো দুই-তিন দিনের ভেতরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক হয়ে যেতে পারেন বলে জানিয়েছেন ডাক্তাররা।’

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ওনার এখন সবচেয়ে বেশি দরকার আল্লাহর রহমত। আপনারা দোয়া করবেন তার জন্য। এছাড়া শুক্রবার সারাদেশের বিভিন্ন মহল্লায় ও মসজিদে যারা তার জন্য দোয়া প্রার্থনা করেছেন আমি ব্যক্তিগতভাবে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।’

জিএম কাদের আরও বলেন, এর আগে শুক্রবার আমরা জানিয়েছিলাম, তার জন্য ‘বি পজেটিভ’ রক্তের প্রয়োজন। তখন বিভিন্ন মাধ্যমে খবরটি জেনে হাজারো মানুষ রক্ত দিতে ইচ্ছা পোষণ করেন। আমি নিজে ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির (এএফআইপি) ব্লাড ব্যাংকে গিয়ে দেখি শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন। শুক্রবার পর্যন্ত তাকে সর্বমোট ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার আগে ২৪ ঘণ্টায় আট ব্যাগ রক্ত দেওয়া হয় বিভিন্ন কারণে।

জাপা চেয়ারম্যান এরশাদ দীর্ঘদিন ধরে রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তার অস্থিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765