শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এবার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু কাওছারকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

ক্যাসিনোকাণ্ডে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে ওমর ফারুক চৌধুরীর অব্যাহতির পর এবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ক্যাসিনো অভিযানে আলোচিত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

গত ১৮ সেপ্টেম্বর ক্লাবটিতে অভিযানের পর তার নাম আলোচনায় ওঠে আসে। সে সময় তার অবস্থান জানা না গেলেও তিনি যে যুক্তরাষ্ট্রে আছেন তা নিশ্চিত হওয়া গেছে।

ওই দিন মতিঝিলের আরামবাগে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে প্রচুর মাদকদ্রব্য, ২০ হাজার ৫০০ টাকার জাল নোট, ১০ লাখ ২৭ হাজার টাকা ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মালিকানা হিসেবে মোল্লা মো. আবু কাওছারের নাম ওঠে আসে। অভিযোগ ওঠেছে, ক্লাবটির মালিকানার পাশাপাশি সভাপতিও তিনি। তবে সভাপতি হলেও মালিকানার অভিযোগটি অস্বীকার করে বিবৃতি দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ।

অভিযানের পর থেকেই সবার ভেতরে কৌতূহল, মোল্লা কাওছার কোথায়? তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা যুগান্তরকে জানান, ২ সপ্তাহ থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765