বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল দেড় কোটি টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা। যা এর আগের তুলনায় ৩৬ লাখ ১০ হাজার ১৪৮ টাকা বেশি। তিন মাস ১০ পর আজ শনিবার দানবাক্স খোলা হয়।

সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। সকালে আটটি সিন্দুকের টাকা প্রথমে বস্তায় ভরা হয়। এরপর ফ্লোরে ঢেলে শুরু হয় গণনার কাজ। বিকালে গণনা শেষে দানের এ টাকার হিসাব পাওয়া যায়। এছাড়াও দানবাক্সে পাওয়া গেছে সোনা ও রূপার অলঙ্কার এবং বৈদেশিক মুদ্রা।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফার তত্ত্বাবধানে নেজারত ডেপুটি কালেক্টর মীর মোহাম্মদ আল কামাহ তমাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, উবায়দুর রহমান সোহেল, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া, রূপালী ব্যাংকের এজিএম অনুপ কুমার ভদ্র টাকা গণনার কাজ তদারকি করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা জানান, দেশি নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রূপার অলঙ্কার। এছাড়াও দানে পাওয়া ছাগল, হাস-মুরগি প্রতি সপ্তাহেই নির্ধারিত দিনে নিলামে বিক্রি করা হয়।

এর আগে গত ১৩ জুলাই পাগলা মসজিদের দানবাক্স খুলে গণনা করে ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা পাওয়া গিয়েছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765