শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এবার কংগ্রেস সম্পাদকের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

পদত্যাগের মিছিলে যোগ দিয়েছেন কংগ্রেসের আরেক নেতা। দলের সভাপতি রাহুল গান্ধীর পথ ধরে রবিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

একইদিন পদত্যাগের ঘোষণা দেন কংগ্রেসের মুম্বাই প্রধান মিলন্দ দেওরা। মিলিন্দ দেওরার পদত্যাগের কয়েক ঘণ্টা পরই একই ঘোষণা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এক টুইট বার্তায় জ্যোতিরাদিত্য বলেন, জনগণের রায় মেনে নিয়ে ও নিজের কাঁধে পরাজয়ের ভার নিয়ে আমি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার প্রতি ভরসা রাখায় দলের জন্য কাজ করার সুযোগ দেয়ার জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ।

এনডিটিভি জানিয়েছে, লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। কিন্তু ওই রাজ্যে মাত্র ১টি আসনে জয় পায় কংগ্রেস। সেখানে উত্তর প্রদেশের মোট ৮০টি আসনের মধ্যে ৬২টিতে জয়লাভ করে বিজেপি। এছাড়াও কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। এই হারে অস্বস্তিতে পড়ে কংগ্রেস।

পুরো দেশেই ফলাফল খারাপ হয় কংগ্রেসের। ৫৪৩টি আসনের মধ্যে মাত্র ৫২টি আসনে জয়লাভ করে কংগ্রেস। পরাজয়ের দায় কাঁধে নিয়ে কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765