শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




এবার আজাদ কাশ্মীর দখলের সুর দিল ভারত!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

জম্মু-কাশ্মীরকে কেন্দ্রের নিয়ন্ত্রণে আনার পর এবার পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের দিকে নজর দিয়েছে ভারত। এ অঞ্চলটিও নিজেদের দখলে নিতে চায় দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে, এখন তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর বিষয়ে তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কিসের কথা?
অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এক টুইট বার্তায় বলেন, পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে সর্বসম্মতি জানিয়েছে সংসদ। তিনি লিখেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবদ্দশায় যেন এটা দেখে যেতে পারি।

রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান নিজের মাটিতে ভারতবিরোধী সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু আলোচনা হলে তা পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। ভারতের কাশ্মীর নিয়ে নয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ‘পাক-অধিকৃত কাশ্মীরের জন্য প্রাণ দিয়ে দেব’ বলে মন্তব্যের পর থেকেই বিজেপি প্রচার করছে যে, এবার নরেন্দ্র মোদি সরকার পাক-অধিকৃত কাশ্মীর ভারতের দখলে নিয়ে আসবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765