শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




এবারের এইচএসসির ফল যথেষ্ট গ্রহণযোগ্য ও ভালো: প্রধানমন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
বুধবার সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের ফল যথেষ্ট গ্রহণযোগ্য ও ভালো।

বুধবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি শিক্ষার্থীরা সঠিকভাবে মনোযোগ দিলে তাদের ফল আরও ভালো হবে।’ খবর ইউএনবির

শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন যে উন্নত ও সমৃদ্ধ জাতি বিনির্মাণে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষা হলো সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। একটি শিক্ষিত জাতি একটি উন্নত, সমৃদ্ধ, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়ে তুলতে পারে।

পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীকে অভিনন্দন এবং অনুত্তীর্ণদের ভেঙ্গে না পড়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তোমরাও পরবর্তীতে ভালো করার সুযোগ পাবে।’

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করায় শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765