শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এনামুল-রূপনের ২১ কোটি টাকার অবৈধ সম্পদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

ক্যাসিনোকাণ্ডে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক এবং তার ভাই গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার ২১ কোটি ৮৯ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই দু’জনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দু’টি দায়ের করা হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া, এনামুল হক ও রূপন ভূঁইয়াকে অবৈধ ব্যবসা ও সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম এবং হারুন অর রশিদ। তাই এ দু’জনকেও মামলায় আসামি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
উল্লেখ্য, ক্যাসিনোকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরুর পর গেল ২৪শে সেপ্টেম্বর এনামুল ও রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এরপর, অভিযান চালানো হয় হারুন অর রশিদের বাসায়। অভিযানে পাঁচ কোটি টাকা, চার কোটি টাকার স্বর্ণালংকার এবং ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র‌্যাব।

কিন্তু, অভিযান চালানোর এক মাস অতিবাহিত হলেও তাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765