শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এডিস মশা নিধনে নতুন ওষুধের পরীক্ষা চলছে: কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের।

ভয়াবহ ডেঙ্গুজ্বরের জন্য দায়ী এডিস মশা নিধনে নতুন ওষুধ ব্যবহারের জন্য পরীক্ষা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরীক্ষা শেষে শিগগিরই এর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ডেঙ্গু মানবিক সংকট তৈরি করেছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, এ ডেঙ্গুজ্বর দেশে মানবিক সংকট তৈরি করেছে। এই সংকট থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশা ধ্বংস না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের লড়াই চলবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শুধু বাংলাদেশ নয়, এডিস মশার কারণে চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইনেও হাজার হাজার মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, এডিস মশা সারা দেশে ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে। এই মশা নিধনে নতুন কার্যকর ওষুধ ব্যবহারের জন্য পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে খুব শিগগির তা প্রয়োগ করা হবে।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে নগর আওয়ামী লীগের নেতারা ফগার মেশিন দিয়ে আশপাশের মশার প্রজননস্থলগুলোতে মশা নিধনের ওষুধ ছিটিয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765