বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




এক মাস ধরে শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

শরীয়তপুরের সখিপুরে এক মাস ৮ দিন ধরে শ্বশুরের যৌন লালসার শিকার হয়েছেন এক পুত্রবধূ। এ ঘটনায় জড়িত শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রবিবার রাতে ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন ঢালী (৫৫) সখিপুর থানার চরপাইয়াতলী বেলায়েত হোসেন সরদারকান্দি গ্রামের মৃত সোনামিয়া ঢালীর ছেলে।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুত্রবধূর মামলা দায়েরের পর শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
ধর্ষিক পুত্রবধূ জানায়, ‘২০১৭ সালে গিয়াস উদ্দিন ঢালীর ছেলের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর কাজের উদ্দেশ্যে আমার স্বামী ঢাকা চলে যান। বাড়িতে একই ঘরে থাকি আমরা সবাই। গত ২৮ মে রাতে শ্বশুর-শাশুড়ি এবং দেবর এক খাটে শুয়েছিল। খাটের পাশে মাটিতে বিছানা করে ঘুমিয়ে ছিলাম আমি। ওই দিন ঘুমানো অবস্থায় গভীর রাতে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে মুখ চেপে আমার শ্বশুর গিয়াস উদ্দিন ঢালী আমাকে ধর্ষণ করে। ঐ দিন থেকে গত ৬ জুলাই পর্যন্ত প্রায় রাতে আমাকে ধর্ষণ করেছে শ্বশুর গিয়াস উদ্দিন। খুন হওয়ার ভয়ে ও চক্ষুলজ্জায় কাউকে বিষয়টি জানাতে পারিনি আমি। পরে উপায় না পেয়ে রবিবার রাতে থানায় মামলা করি।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765