সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




এক মাসের বাসা ভাড়া মওকুফের আহ্বান মেয়র আরিফুলের

সিলেট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

নগরীর বাসা-বাড়ির মালিকদের এক মাসের পানির বিল মওকুফের ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ ঘোষণা দিয়ে মালিকদের প্রতি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর এক মাসের বাসা ভাড়া মওকুফ করার আহ্বান জানিয়েছেন মেয়র। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর নিম্নবিত্ত, শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘খাদ্য ফান্ড’ নামে একটি সহায়তা তহবিল গঠনে নিজের এক মাসের সম্মানী ভাতা দান করেছেন। তহবিলে সহায়তার জন্য মেয়র নগরীর বিত্তবান ও বস্তির মালিকদের প্রতিও আহ্বান জানান।

ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফের আহ্বান জানিয় মেয়র বলেন, ‘এই মুহূর্তে সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি বস্তিবাসী ও নিম্নমধ্যবিত্ত পরিবারের এক মাসের ভাড়া মওকুফ করি, তাহলে এই দুর্দিনে কিছুটা হলেও তাঁরা স্বস্তি পাবেন।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765