বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




এক এক করে বশেমুরবিপ্রবির তিন সহকারী প্রক্টরের পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টরিয়াল সদস্য মোঃ হুমায়ুন কবির, ড. মোঃ নাজমুল হকের পরে আরও এক সহকারী প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম পদত্যাগ করেছেন।

প্রশাসন বিরোধী অহিংস আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা, হামলার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা করতে অবহেলা, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ইত্যাদি কারণ উল্লেখ করে তিনি আজ বৃহস্পতিবার রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্রটি দাখিল করেন।

এ বিষয়ে ড. মোঃ তরিকুল ইসলাম বলেন, যে প্রশাসন আমার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না, সেই প্রশাসনে আমি থাকতে চাই না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ বলেন, পদত্যাগ পত্রটি আমি গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765