রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




একটু অপেক্ষা করুন, দেখুন আমি কি করি: মাশরাফি

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
মাশরাফির সঙ্গে মাইজপাড়া গ্রামের অনুষ্ঠিত হয় উন্মুক্ত সংলাপ। ছবি: নতুনবার্তা

নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সদর উপজেলার মাইজপাড়া গ্রামের জনসাধারণের উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইজপাড়াবাসীর আয়োজনে মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সকল শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। শুনানিতে প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এ সময় মাশরাফি বলেন, বক্তব্য দেবো না। আমি আপনাদের সমস্যা শুনতে এসেছি। যে সমস্যা গুলো আছে রাতারাতি না হলেও এই পাঁচ বছরেই সমাধান হবে। মসজিদ, মন্দিরের বিষয়ে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, এগুলোর উন্নয়ন হবে। আমি জানি আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আর একটু অপেক্ষা করুন, দেখুন আমি কি করি।

ডেঙ্গু নির্মূলে তিনি সচেতন থাকতে সকলকে অনুরোধ করেন। এছাড়া, প্রকৃত কৃষকদের নিয়ে সমিতি করার পরামর্শ দিয়ে মাশরাফি বলেন, যাতে সরকারি সুবিধা প্রকৃত কৃষকরাই পান। সরকার থেকে যা আসে তা আপনাদের হক।এটা আপনারা বুঝে নেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কারা মাদক ব্যবসা করে তা আমাকে জানান, কোনো ভয় নেই। ভালো মানুষের সংখ্যা এখনও বেশি উল্লেখ করে তিনি তরুণদের মাদক ছেড়ে খেলার মাঠে আসতে আহ্বান জানান। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা সৌমেন বসু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯টি ওয়ার্ডের গ্রামবাসী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765