রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




‘একখান ঘর আর একটু ভাতা পাইলে ভালো হয়’

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ (বাগেরহাট) :
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের বাসিন্দা সখিনা বিবি। বয়স ১০৪ বছর। স্বামী আফেল উদ্দিন মারা গেছেন ১৯৭৩ সালে। ৪ ছেলে মেয়ে যে যার মত বিভিন্ন শহরে দিনমজুরি খেটে সংসার চালায়। বর্তমানে ওই গ্রামেই থাকেন তবে নিজের বলে কিছু নেই। দরিদ্র নাতি সবুজ শেখের ঘরে থাকেন।

সখিনা বিবি বলেন, ‘আমি বাবা ভিক্ষা করিনা। ভিক্ষা করা পাপ। তবে হাটার পথে পরিচিতজনেরা খুশি হয়ে কিছু দেয়। বেশী হাটতে পারিনা। মাথা ঘুরায়’। কোন সাহায্য পেয়েছেন কিনা জানতে চাইলে সখিনা বিবি বলেন, ‘সরকারি সাহায্য কোনদিন পাইনাই। সরকারতো অনেক দেয় শুনি। আর কত দিবে। আমার কপালে নাই’। সাহায্যের প্রয়োজন কিনা জানতে চাইলে বৃদ্ধা সখিনা বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, শেখ হাসিনা যা দিবে তাতেই আমি খুশি। তয়, একখান ঘর আর একটু ভাতা পাইলে ভালো হয়’।

সখিনা বিবির বয়স শতবর্ষ পার হলেও স্মৃতিশক্তি, শ্রবন শক্তি ও দৃষ্টিশক্তি ঠিক আছে বলা যায়। নিজের থাকা খাওয়ার কোন ব্যবস্থা না থাকলেও গর্ভজাত সন্তানদের ভাবনা তাকে তাড়িয়ে ফেরে সর্বদা। সন্তানদের বিষয়ে জানতে চাইলে বলেন, আমার পোলা মাইয়ারা মনে হয় কষ্টে আছে’।

অনুষন্ধানে জানা গেলো, সখিনা বিবি আসলেই সরকারি বা বেসরকারি কোন সাহায্য কোনদিন পাননি। তার কপালে জোটেনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ বা বিশেষ ভিজিএফ’র কোন কার্ড। সবকিছুই তার ভাগ্যকে ফাঁকি দিয়ে চলে গেছে অন্যথা।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল আজ শুক্রবার বলেন, সখিনা বিবি বহু বছর এলাকায় ছিলোনা। তার আইডি কার্ড নেই। তাই তাকে বিধবা ভাতা দেওয়া যায়নি। তবে পরিষদে গেলে তাকে চাল দেওয়া হয়।

এ সম্পর্কে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা। সখিনা বিবিকে খুজে বের করা হবে। আইডি কার্ড না থাকলে বিকল্প ব্যবস্থায় তাকে সাহায্যের আওতায় আনা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765