শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচন স্থগিত

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন অনুষ্ঠেয় ১১টি পৌরসভা এবং লক্ষ্মীপুর ২ আসনের উপনির্বাচনও স্থগিত ককরা হয়েছে। হস্পতিবার (১ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবন কমিশনের ৭৮তম সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, ‘আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে।’

তিনি জানান, দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

 

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ‘স্থগিত ভোটের তারিখের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে তারিখ জানানো হবে। এসব নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত হয়েছে সেখান থেকেই শুরু হবে।’

নতুন পরিস্থিতিতে আর কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

আরেক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে আদালতের আদেশ রয়েছে। সেই কারণে আগামী ৪ এপ্রিল এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সব ধরনের নির্বাচন স্থগিত থাকবে।’

প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় দেশের ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভার সাধারণ নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। বর্তমানে এসব নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে। এরইমধ্যে ভোট স্থগিতের খবরে প্রার্থী, ভোটার ও জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765