বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এনজিওকর্মী নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ এলাকা দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত মাজহারুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।

তার কাছ থেকে ব্রাক এনজিওর কিছু কাগজপত্র পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর আগে আহত অবস্থায় তিনি জানিয়েছেন- উখিয়া উপজেলার ইনানী এলাকার আলাউদ্দিন নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে।

স্থানীয় লোকজন আলাউদ্দিনের বাবার নাম কী জিজ্ঞাসা করলে ততক্ষণে তিনি মাটিতে ঢলে পড়ে যান। আর কথা বলতে পারেনি তিনি।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, স্থানীয় লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবককে পড়ে থাকতে দেখে আমাকে খবর দিলে আমরা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে পরিচয় জানা যায়। তার নাম মাজহারুল ইসলাম এবং বাড়ি পীরগঞ্জ কলোনীর হাট এলাকায়। তার কাছ থেকে ব্রাক এনজিওর কিছু কাগজপত্র পাওয়া গেছে।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। আসামি ধরতে অভিযান চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765