বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ঈশ্বরদীতে বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি গাড়ি ভাংচুরসহ বিএনপি ও যুবদলের ১০ নেতা-কর্মীরা আহত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

পাবনা জেলা যুবদল সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে পাবনা আসছিলেন কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। তাদের গাড়িবহর ঈশ্বরদী পৌরসভার রেলগেট এলাকায় পৌঁছালে সরকারি দলের ক্যাডাররা লাঠি, রড, পাইপ, ইট-পাটকেলসহ ওই গাড়িবহরে হামলা চালায়। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। তবে আহতদের নাম জানাননি তিনি।

এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, ঈশ্বরদী বিএনপির অভ্যন্তরীণ কোন্দল পুরোনো। বিএনপির সিরাজ সরদার ও হাবিব গ্রুপের কোন্দলে এ সব ঘটনা ঘটে থাকতে পারে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, একটি গাড়ি ভাংচুরের কথা শুনেছি, তবে কে বা কারা কাদের গাড়িতে হামলা করেছে বিস্তারিত কিছুই জানি না। আমাকে কেউ এ ধরনের অভিযোগও করেননি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765