শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌ-পুলিশের ওপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

মানিকগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌ-পুলিশের ওপর হামলা হযেছে। আজ (বুধবার) সকাল ৭টার দিকে শিবালয়ের আলোকদিয়া চর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নৌ-পুলিশের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন, ভোর ৬টার দিকে পাটুরিয়া নৌ-পুলিশের ওসি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান শুরু করে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে ৩টি নৌকা থেকে সাতজন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুলপরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। একঘণ্টা অভিযানের পর একটি মাছধরার নৌকা আটকের চেষ্টাকালে ওই নৌকার জেলেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্যরা হামলা উপেক্ষা করে তাদেরকে আটকের চেষ্টা করলে আশপাশে থাকা আরো কয়েকটি মাছধরার নৌকা এসে পুলিশদের বহনকার স্পিডবোট ঘিরে ফেলে। নিরাপত্তার কথা ভেবে, পুলিশ সদস্যরা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়।

মো. আব্দুল্লাহ আরেফ বলেন, তিনি খবর পেয়ে দ্রুত আরিচা ঘাট এলাকায় যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই হামলায় কেউ তেমন আঘাত পাননি উল্লেখ করে তিনি বলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ রক্ষায় প্রতিদিন নদীতে টহল অব্যাহত রেখেছেন।

হামলা প্রসঙ্গে তিনি বলেন, নৌ-পুলিশের জনবল সংকট এবং দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জেলেরা এই হামলা করার সাহস পেয়েছে। তিনি বলেন, আটক জেলেদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তার করা হয়েছে।

শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জেলেকে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য তিনজনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765