বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইরানে সিআইএ’র ১৭ গুপ্তচর আটক, কয়েকজনের মৃত্যুদণ্ড

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএ’র হয়ে কাজ করা ১৭ জন গুপ্তচরকে আটক করেছে ইরান। তাদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।।

সোমবার ইরানের সংবাদমাধ্যম সূত্রে তুরস্কের ডেইলি সাবাহ জানায়, আটককৃতরা সবাই ইরানের নাগরিক। দেশটির গুরুত্বপূর্ণ জায়গা ও স্থাপনায় এরা যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করত।

দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স জানায়, তেহরানে গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

তিনি জানান, গত কয়েক মাসে সিআইএর গুপ্তচর এসব ইরানি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। তারা ইরানের সামরিক স্থাপনা, পরমাণু গবেষণাসহ স্পর্শকাতর জায়গায় নিয়োজিত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের কয়েকজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তবে তিনি নিশ্চিত করে বলেননি, কয়জনকে এ শাস্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে অন্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

মে মাসে হরমুজ প্রণালিতে দুইটি তেলে ট্যাংকারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র শক্তির সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়।

এরপর পাল্টাপাল্টি ট্যাংকার আটক ও ড্রোন ভূপাতিত করার ঘটনায় বাড়ে আরও উত্তেজনা। এমন সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিল তেহরান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765