বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায় যুক্তরাষ্ট্র : ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায় বলে মন্তব্য করেছেন, ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার মাহামুদ আলাভি।

বৃহস্পতিবার তেহরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।

মিনিস্টার মাহামুদ আলাভি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে একমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে এবং ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এটি অনুমোদন দিতে পারেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতাকে ভয় পায়। এর কারণ হলো- ইরানকে আক্রমণের সিদ্ধান্ত থেকে ফিরে আসা।

এর আগে বুধবার আলাভি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন, এবং আমাদের সর্বোচ্চ নেতা যদি অনুমতি দেন তা হলে আলোচনা হতে পারে।

২০ জুন মার্কিন ড্রোন হরমুজ প্রণালিতে ভূপাতিত করার পর ট্রাম্প ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সামরিক হামলার ঘোষণা দিয়ে পরে তা প্রত্যাহার করে নেন। এতে বলা হয়েছিল হামলা হলে কমপক্ষে ১৫০ জন নিহত হতে পারে। এরপর ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে খোলা আলোচনা হতে পারে।

তেহরান বলেছে, চালকবিহীন গোয়েন্দা বিমান (ড্রোন) আকাশসীমা লঙ্ঘন করায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। যেখানে ওয়াশিংটন দাবি করছে তাদের ড্রোন আন্তর্জাতিক আকাশসীমায় মেনে চলাচল করছিল।

ছয় বিশ্বশক্তির সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পর ওয়াশিংটন ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সবশেষে ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার কার্যালয়কে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার দায়ে ইরানি ট্যাংকার জব্দ করেছে স্পেনের দক্ষিণে যুক্তরাজ্যের অধীনস্ত অঞ্চল জাবাল আল-তারিক। ইরানি তেল ট্যাংকার জব্দের অভিযোগে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765