বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইরানকে পরাজিত করতে মার্কিন সাহায্য চায় সৌদি!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০১৯

ইরানকে পরাজিত করা এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে আমেরিকা সাহায্য করলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। নতুন এক ডকুমেন্টারি থেকে এ তথ্য পাওয়া গেছে।

পিবিএস ডকুমেন্টারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রিয়াদে বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিন সালমান। পিবিএস’র ওই ডকুমেন্টারি গত শনিবার সম্প্রচারিত হয়। ডকুমেন্টারির প্রেজেন্টার মার্টিন স্মিথ জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুবরাজ বিন সালমান ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার ব্যাপারে পূর্ণ সমর্থন চেয়েছিলেন। এর মাধ্যমে তিনি ইরানকে পরাজিত করে মধ্যপ্রাচ্যের প্রধান নায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
মার্কিন সাহায্যের বিনিময়ে বিন সালমান প্রেসেডন্ট ট্রাম্প ও তার জামাইকে বলেছিলেন, ইসরায়েল-ফিলিস্তিন নিয়ে তিনি কয়েক যুগের সমস্যা সমাধান করে দেবেন।

দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সামরিক বিশ্লেষক ডেভিড ইগনাটিয়াস সালমানের সাক্ষাৎকার নেন। তিনি সালমানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, “আমি মধ্যপ্রাচ্যের অংশই মনে করি ইসরায়েলকে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিতে ও তাদের সঙ্গে সম্পর্ক করতে আমি প্রস্তুত।”

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765