বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইরাক জুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ, ৩১ জনের প্রাণহানি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

ইরাকের রাজধানী ও দক্ষিণাঞ্চল জুড়ে বৃহস্পতিবার দাঙ্গা পুলিশের সঙ্গে হাজার হাজার বিক্ষোভকারীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটিতে তৃতীয় দিনে গড়ানো এ গণ আন্দোলনে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।

দেশে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও নিম্নমানের সরকারি সেবার প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করা লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়্যার গ্যাস ও গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ আন্দোলন মোকাবেলা করা এখন প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা, এরআগে কখনো তাকে এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি।

বিক্ষোভ শুরুর পর জনগণের উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ শুক্রবার টেলিভিশনে প্রচার করার সময় বাগদাদে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।

তিনি সাম্প্রতিক ঘটনাবলীকে ‘রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক’হিসেবে উল্লেখ করলেও বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে সরাসরি জবাব দেয়া থেকে বিরত থাকেন।

পক্ষান্তরে আবদেল মাহদি তার সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং অভাবগ্রস্ত পরিবারের জন্য মাসিক ভাতা দেয়ার প্রতিশ্রুতি দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765