বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইমরান খানকে উৎখাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে হটাতে বিক্ষোভে নেমেছে বিরোধী দলগুলো।

এরই মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা।
তাদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভুয়া সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। খবর রয়টার্স, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি’র।

ইমরান খানকে উৎখাতে গত বুধবার লাহোর থেকে শুরু হয় ‘আজাদি মার্চ’। এর নেতৃত্বে আছেন দেশটির জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান। আজাদি মার্চের মিছিলে শামিল হয় পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি), আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।

ইমরান খান সরকারকে উৎখাতের সংকল্প নিয়ে এই মহামিছিল বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছায়।

জানা যায়, মিছিল যত দেশটির রাজধানীর দিকে পৌঁছায়, ততক্ষণে হাজার হাজার জনতা যোগ দেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765