শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইমরানকে সরিয়ে ক্ষমতা দখলে নিতে পারে পাকিস্তান সেনাবাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

কাশ্মীর ইস্যুতে পাকিস্তান কোনোভাবেই টলাতে পারছে না ভারতকে। ভারত বরাবরই বিষয়টি অভ্যন্তরীণ বললেও ইমরান খান নাছোড় বান্দা। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে চলমান কাশ্মীর সংকট, ভারতের সঙ্গে বৈরিতা ও অন্যান্য ইস্যু নিয়ে বিশ্বনেতাদের কাছে জোরালো বক্তব্য দিয়েছেন ইমরান খান। তিনিই নাকি ক্ষমতা হারাতে চলেছেন? ভারতীয় গণমাধ্যম জি নিউজে খবর এসেছে পাকিস্তানে ফের সেনা অভ্যুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে।

জি নিউজ জানায়, ১১১ ব্রিগেডের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। কিন্তু ছুটি বাতিলের সঙ্গে সেনা অভ্যুত্থানের কী সম্পর্ক? আসলে পাকিস্তানে প্রতিবার সেনাবাহিনী ১১১ ব্রিগেড ব্যবহার করে নির্বাচিত সরকার ফেলে দিয়েছে। এর পাশাপাশি বাজওয়া দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছেন বলেও জানায় এই ভারতীয় মিডিয়া। বলা হচ্ছে, ১১১ ব্রিগেড রাওয়ালপিন্ডিতে মোতায়েন করা হয়। পাকিস্তানি সেনা হেডকোয়ার্টারে থাকে ঐ বাহিনী। সমস্ত সেনা সদস্যের ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, ইমরান খানকে ক্ষমতায় বসানোর নেপথ্যে পাকিস্তানের সেনাবাহিনী রয়েছে বলে দাবি সে দেশেরই বিরোধীদের। আর সেনার হাতের পুতুল ইমরান কাশ্মীরে ভারতের পদক্ষেপ (৩৭০ প্রত্যাহার) যেভাবে সামলেছেন, তাতে খুশি নন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এর আগেও তিন বার পাকিস্তানে গণতান্ত্রিক সরকারকে ফেলে ক্ষমতা দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765