শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ইন্টারভিউয়ের নামে তরুণীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

রাজধানীর শ্যামলীতে একটি অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন এক তরুণী। সেখানে সাক্ষাৎকারের সময় পরিবেশন করা কোকের সঙ্গে নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয় তরুণীকে। এরপর তাঁকে ধর্ষণ করা হয়- এমনটাই অভিযোগ করেছেন এক চাকরিপ্রার্থী তরুণী।

এরপর তরুণী শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করলে রাতেই সেই অফিসে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানে কাউকে পাওয়া যায়নি বলে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার এসআই তৌহিদুল অভিযোগ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক তরুণীকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ মিলেছে। অভিযোগের পর রাত সোয়া ১টায় ওই অফিসটিতে অভিযান চালানো হয়েছে। কিন্তু অফিসের কোনো সাইনবোর্ড নেই। একজন লোক ছাড়া আর কাউকে ভবনে পাওয়া যায়নি।

অভিযোগে প্রকাশ, গতকাল বুধবার দুপুরে শ্যামলীর ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার তরুণী শান্তা মারিয়াম নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন বলে জানিয়েছেন।

পুলিশের কাছে ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন- সাক্ষাৎকারের সময় কোকের সঙ্গে ঘুমের বা নেশাজাতীয় কোনো ওষুধ খাইয়ে ৩-৪ জন তাকে ধর্ষণ করে। ওই তরুণী প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি কিন্তু বাড়িটি চেনেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765