রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ইনাম চৌধুরীর নিয়োগ প্রত্যাহার দাবি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

সদ্য নিয়োগ পাওয়া আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরীর নিয়োগ প্রত্যাহারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এই ধরনের নিয়োগে মুক্তিযুদ্ধপ্রিয় জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করে তারা।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অধ্যাপক আ ক ম জামল উদ্দিন বলেন, দুঃসময়ের ত্যাগী দীর্ঘ পরীক্ষিত নেতাদের প্রত্যাখ্যান করে  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সদ্য দলে যোগ দেয়া ইনাম আহমেদ চৌধুরীকে উপদেষ্টা করেছেন, তা আমাদের বিস্মিত করেছে। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ইনাম আহমেদ চৌধুরীর লিখিত গ্রন্থগুলোর পাতায় পাতায় মুদ্রিত রয়েছে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সীমাহীন অমর্যাদা আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে খাটো করার অদম্য প্রয়াস। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী আর স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করা জেনারেল জিয়ার আদর্শের উত্তরাধিকারী। আওয়ামী লীগে যোগদান করলেও কোন বিচারেই তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হতে পারেন না।

অধ্যাপক জামাল উদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধীরে ধীরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাচ্ছে এবং নিজেদের রাজনৈতিক আদর্শ ও চেতনার মৃত্যু ঘটিয়ে এখন ভাড়া করা স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপি ও হেফাজতের দেহে বেঁচে থাকতে চায়। ইনাম আহমেদ চৌধুরীর উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন পাওয়াই আওয়ামী লীগ নিয়ে আমাদের সেই আশংকা সত্যি হলো। এই মনোনয়নে মুক্তিযুদ্ধপ্রিয় জনগণ হতাশ। আমরা এই নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765