বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইতালির নাপোলিতে জাতীয় শোক দিবস পালন

আসলামউজ্জামান, ইতালি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইতালির নাপোলি আওয়ামিলীগ কাসান্দ্রীনো শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাপোলি কাসান্দীনোর একটি হল রুমে এই শোক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, বাংলাদেশের জাতীয় সংগীত, এবং সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি আকবর শেখের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জোবায়েদ উল্লাহ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন মিয়াজী।সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বাইজিদ মিয়া, দপ্তর সম্পাদক রাসেল আকন, অর্থ সম্পাদক খলিলুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম, বাদল শেখ, সুরুজ হাওলাদার, ইদ্রীস বেপারী, সহ-সাধারন সম্পাদক সুমন খন্দকার, জসিমউদ্দিন, জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক কাজী দুদুমিয়া,মহিলা সম্পাদিকা আবিদা সুলতানা স্বপ্না, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মোতালিব, সদস্য আদনান উল্লাহ, আবুকালাম, কামাল খান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে বাংলার ১৭কোটি মানুষকে। আজ যদি বঙ্গবন্ধু বেঁচে থাকত, তাহলে হয়ত আমাদেরকে প্রবাসে কষ্ট করতে হত না। অনুষ্ঠানে বঙ্গবন্ধু এবং তার পরিবারসহ একুশে আগস্ট গ্রেনেড হামলার সকল শহীদদের জন্য মোনাজাত করে দোয়া করা হয়। পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765