বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ইতালিতে জাতীয় শোক দিবস পালন

আসলামউজ্জামান (ভেনিস) ইতালি
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯
ইতালী আওয়ামী লীগ ভেনিস শাখার উদ্যোগে শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয় ।

ইতালী আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে । সকালে ভেনিসের মেস্রের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত,বাংলাদেশের জাতীয় সংগীত এবং সকল শহীদদের আত্মার মাগফেরাতের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভেনিস আওয়ামি লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আক্তার হোসেন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আনকোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইতালী আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন ফকির, সহ-সভাপতি মিয়া মোসলেম, সহ-সভাপতি খোরশেদ মাঝি, সহ-সভাপতি কিশোর খন্দকার, সহ-সভাপতি নুর আলী পাঠান জিল্লু, সহ-সভাপতি আল মামুন ঢালী, সহ-সভাপতি জিল্লু খলিফা, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জল, যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলম হাওলাদার, যুগ্ন সাধারন সম্পাদক রোমান মাল।

এছাড়াও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ সমিতি ভেনিসের উপদেষ্টা আব্দুল বারি, বাংলাদেশ সমিতির উপদেষ্টা কুদ্দুস চৌধুরী, দোহার ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা জাওয়ার মোড়ল, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ভৈরব সমিতির সভাপতি সোলেমান হুসাইন, ভেনিস আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসাইন,জামাল খান, ইকবাল হাওলাদার শামিম হাসান আবিদ, গাজী আমিরুল ইসলাম,আবিদ খান, জাহাঙ্গীর আলম, খন্দকার বাবুল, ইলিয়াস হোসেন প্রমুখ ।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে করে মানুষরূপী অমানুষ গুলো আমাদের ভিতরে না ঢুকতে পারে। যেমন করে বঙ্গবন্ধুর কাছের লোকরাই তাকে হত্যা করেছিল এই দিনে। আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে একসাথে হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও জোরালো করতে হবে। অনুষ্ঠানে মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত করে দোয়া কামনা করেন। শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765