বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ইইউ-কে জানিয়ে পরমাণু কর্মসূচি জোরদার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

চুক্তির শর্ত পূরণ না করায় ফের পরমাণু কর্মসূচি জোরদার করল ইরান। এ ব্যাপারে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে (ইউ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।

শুক্রবার থেকে শুরু হওয়া ইরানের পরমাণু রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কর্মসূচিতে কোনও সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন দেশটির ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
গত বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে রুহানি জানিয়েছিলেন, শুক্রবার থেকে ইরান পরমাণু সমঝোতায় দেওয়া আরও কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করবে। তৃতীয় পর্যায়ের এ পদক্ষেপ অনুসারে ইরানের আণবিক শক্তি সংস্থা দ্রুতগতিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ তা আবার শুরু করবে।

প্রেসিডেন্ট রুহানি জানিয়েছেন, এ সিদ্ধান্তের আওতায় ইরান নানা রকমের নতুন সেন্ট্রিফিউজ বসাবে এবং দেশের জন্য যে মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন সেই মাত্রায় দ্রুতগতিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে ইরানের কর্মসূচি আগের মতোই শান্তিপূর্ণ থাকবে বলে তিনি জানিয়েছিলেন।

এ বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিকে বৃহস্পতিবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইউরোপের তিন দেশ- ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স পরমাণু সমঝোতার শর্ত পূরণ করতে না পারায় ইরান তৃতীয় ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করছে।

বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, ১৬ মাস আগে অর্থাৎ ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর অব্যাহতভাবে এ সমঝোতা যে লঙ্ঘন করে আসছে। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান পরমাণু রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কাজ শুরু করল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765