শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আ.লীগের সাবেক এমপি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯
মুহাম্মদ মিজানুর রহমান

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক পরিচালক মঞ্জুর মোর্শেদ বুধবার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

এজাহারে তার বিরুদ্ধে ১০ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকে পেশ করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেনে। যা অনুযসন্ধানে বেরিয়ে এসেছে।

এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল সম্পাদন করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।

সূত্র জানায়, এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল গত বছরের শুরুতে।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও ছিল মিজানের বিরুদ্ধে। এছাড়া তার নামে-বেনামে বাড়ি, গাড়ি, ব্যাংকে জমানো মোটা অংকের সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করা হয়। গত বছরের ১৬ এপ্রিল মিজানুরকে ওই অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765