শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আসামের নাগরিক তালিকা থেকে বাদপড়াদের ভবিষ্যৎ কী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

ভারতের আসাম রাজ্যের নাগরিকদের চূড়ান্ত তালিকা (এনআরসি) শনিবার প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম এসেছে। তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে– তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের ভবিষ্যৎ কী।

এ বিষয়ে আশ্বস্ত করে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তালিকা থেকে যারা বাদ পড়েছেন সঙ্গে সঙ্গে তাদের বিদেশি হিসেবে ঘোষণা করা হবে না। ধাপে ধাপে উচ্চ আদালত পর্যন্ত যেতে পারবেন বাদপড়া ব্যক্তিরা। তবে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই সেই প্রক্রিয়া শুরু হবে। বাদ পড়া প্রতিটি নাগরিক ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। সেই আবেদনের সময়সীমা দেওয়া হতে পারে ৬০ থেকে ১২০ দিন পর্যন্ত।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাজ্যজুড়ে প্রাথমিকভাবে এক হাজার ট্রাইব্যুনাল বসানো হবে। এরই মধ্যে ১০০ ট্রাইব্যুনাল চালু রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ২০০ বাড়বে এবং ধাপে ধাপে সেই সংখ্যা এক হাজারে নিয়ে যাওয়া হবে। কেউ ট্রাইব্যুনালে হেরে গেলে হাইকোর্টে যেতে পারবেন। সেখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে।

তবে বিভিন্ন সূত্রে জানা যায়, আপিল নিষ্পত্তি হওয়ার পরই বাদপড়াদের বন্দিশালায় রাখা হবে। আর যারা আপিল করবেন না, তারাও অবৈধ বলে গণ্য হবেন এবং তাদেরও গ্রেফতার করে বন্দিশালায় রাখা হবে। এরই মধ্যে ৬টি বিদ্যমান কারাগার বন্দিশালায় রূপান্তর এবং ১০টি বন্দিশালা নতুন করে তৈরি করা হয়েছে।সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765