বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




আশুগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গরু চুরির অভিযোগে আমজাদ হোসেন (২০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচানপুর গ্রামের তাহের মিয়ার ছেলে। তবে নিহতের পরিবারের দাবি, আমজাদকে ‘পরিকল্পিতভাবে’ পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে লালপুর গ্রামের মোক্তার মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে হানা দেয় আমজাদসহ আরও কয়েকজন। এ সময় স্থানীয়রা টের পেয়ে আমজাদকে আটকের চেষ্টা করলে সে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে। এতে একজন আহত হয়েছেন। পরে আমজাদকে ধরে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। বুধবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নিহতের বাবা তাহের মিয়া অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারে গরু কিনতে আসেন আমজাদ। রাতে নৌকায় করে গরু নিয়ে ফেরার পথে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765