শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আ’লীগে দেড় হাজার অনুপ্রবেশকারী: কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

ক্ষমতাসীন দল আওয়ামী লীগে দেড় হাজারের মতো অনুপ্রবেশকারী রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় রয়েছে দেড় হাজার জন। তারা অন্য দল থেকে সরকারি দলে ঢুকে পড়েছে। যারা ভাল মানুষ, তারা দলের জন্য কাজ করতে পারে। তবে যারা চিহ্নিত ভুমিদস্যু; সরকারি দলে এসে তারা নানা খারাপ কাজে জড়িয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে অনুপ্রবেশকারীদের তালিকা করেছেন। তার কাছে এ তালিকা আছে। তালিকাটি পার্টি অফিসে দিয়েছেন তিনি। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে তালিকা।

তিনি বলেন, সারাদেশে নতুন করে সম্মেলন হচ্ছে। এতে নতুন নেতৃত্ব আসছে। যাতে বির্তকিত ব্যক্তিরা আওয়ামী লীগের কোন নেতৃত্বে ঢুকতে না পারে সেজন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ব্যাংক একটি প্রকল্প দিচ্ছে। এখন আমরা আটঘাট বেঁধেই নেমেছি। অবকাঠামোগত সমস্যাও কোথাও নেই। উন্নয়ন যথেষ্ট হয়েছে। সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনও দাম নেই। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। উত্তরা থেকে গাজীপুর আসতে সাময়িক ভোগান্তি হলেও একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর নিচ্ছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার শামছুন্নাহার, গাজীপুর সওজের প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765